
ঐক্য ও মানবিকতার অনন্য দৃষ্টান্ত
সারকোমা ক্যান্সারে আক্রান্ত বাংলাদেশি শিক্ষার্থী আব্দুল্লাহ আল মাজেদের চিকিৎসায় সহায়তার জন্য জালালাবাদ অ্যাসোসিয়েশন অব নিউ সাউথ ওয়েল্স ইনক্ – এর উদ্যোগে পরিচালিত জরুরি ডোনেশন ক্যাম্পেইনে অভূতপূর্ব সাড়া পাওয়া গেছে।
আলহামদুলিল্লাহ, অসংখ্য মানুষের দোয়া, ভালোবাসা, সহমর্মিতা ও উদার সহযোগিতায় মোট $26,282.55 AUD সংগ্রহ করা সম্ভব হয়েছে।
সংগৃহীত অর্থের সংক্ষিপ্ত হিসাব:
- অ্যাসোসিয়েশনের ব্যাংক অ্যাকাউন্ট — $15,952.14
- GoFundMe (ফি কর্তনের পর) — $6,230.41
- মাজেদের ব্যক্তিগত অ্যাকাউন্ট — $4,100.00
- সর্বমোট — $26,282.55 AUD
নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জিত হওয়ায় অল্পদিনের মধ্যে ডোনেশন ক্যাম্পেইনটি আনুষ্ঠানিকভাবে সমাপ্ত করা হয়েছে।
এই কঠিন সময়ে মাজেদ ও তাহার পরিবারের পাশে দাঁড়ানো সকল দাতা, শুভাকাঙ্ক্ষী, সদস্য ও সহযোগীর প্রতি জালালাবাদ অ্যাসোসিয়েশন অব নিউ সাউথ ওয়েল্স ইনক্ – এর পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা ও গভীর ধন্যবাদ।
মহান আল্লাহ সকলের দান ও সহযোগিতায় বরকত দান করুন এবং আব্দুল্লাহ আল মাজেদকে দ্রুত, পূর্ণাঙ্গ ও স্থায়ী সুস্থতা দান করুন। আমিন।